"সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে ৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গমাতার বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতা-কর্মীরা।