দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব গাজী জাকির হোসেনের আওয়ামী লীগের দীর্ঘদিনের বলিষ্ঠ ও সফল নেতৃত্ব এবং বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বকারীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গাজী জাকির ছিলেন বারাকপুর ইউনিয়ন তথা দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সংগঠক। রাজনৈতিক অঙ্গনে তার বিচরণ ছিলো তৃণমূল পর্যায়ে। তিনি ছিলেন বারাকপুর ইউনিয়নের মানুষের নিরাপদ আশ্রয় স্থল। তার মৃত্যুতে বারাকপুরবাসী যা হারিয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম ও শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম মোল্লা, উপজেলা যুব লীগের সহ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম প্রমূখ।