রাজশাহীর পুঠিয়ায় চারজন আন্তঃজেলা মূর্তি পাচারকারী চক্রের সদস্যকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় স্বর্ণ আকৃতির মতো দেড় কেজি ওজনের গণেশ মূর্তি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণের নাকি পিতলের এই নিয়ে স্থানীয় লোজকজনের মাঝে চলছে নানা গুনজন। বুধবার ২ আগস্ট রাত একটা দিকে উপজেলার ধোপাপাড়া বাজারে অভিযান চালায়ে তাদের আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ভাবনপুর এলাকার আবুল ফজেল খাঁ'র ছেলে টনি খাঁ (৩০), একই এলাকার মৃত মোতায়েন বিল্লাহর ছেলে স্বাধীন (৩৪), পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার গুলবার আলীর ছেলে রুমন (২৬) ও চিতল পুকুর এলাকার ইউসুফ আলীর ছেলে সুজন আলী (৩০)। থানার উপ-পরির্দশক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ধোপাপাড়া এলাকায় থানা পুলিশ অভিযান চালায়। এতে মূর্তি পাচার চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নিকট হতে একটি গণেশ মূর্তি উদ্ধার করা হয়েছে। ধোপাপাড়া এলাকার কছিম উদ্দীন বলেন, পুলিশের হাতে আটককৃতরা দীর্ঘদিন থেকে স্বর্ণের মূর্তি পাচারের কাজ করে আসছে বলে আমরা শুনতে পাচ্ছি। এই এলাকায় মর্তি পাচারের কয়েকজন সদস্য রয়েছে। খলিল হোসেন বলেন, ধোপাপাড়ায় এলাকায় কয়েকটি স্থানে নিয়মিত জুয়া খেলা, সুদের ব্যবসা চিহ্নিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে করে আসছে। এদের থানা পুলিশ চিনেন।
এ ব্যাপারে থানার পুলিশ পরির্দশক তদন্ত রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত মূর্তিটি স্বর্ণের নয়। মূর্তিটি স্থানীয় কয়েকজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। তারা আমাদের জানিয়েছেন মূর্তিটি পিতলের। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।