রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পশ্চিম শাখা আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলার কলমা ইউপির বিল্লি বাজার চত্বরে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ.লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
কলমা ইউপির ১ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক আ.লীগ, যুবলীগ, মহিলা লীগ, সেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।