কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ যুব উন্নয়ন পরিষদ প্রাঙ্গনে ও বিভিন্ন স্থানে এসব গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার এ কে এম আবদুল কাদির ভূইয়াঁ হিরো। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মোঃ কামাল উদ্দিন। যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক মোঃ আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ যুব সংস্থার সভাপতি মুহিবুল হাসান, সহ সম্পাদক আলম মিয়া, যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহবিয়া আলম নাদিম, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ হোসাইন, সদস্য মাহফুজুল হক রুবেল, মোঃ মাহবুব আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যকালে সদরের যুব উন্নয়ন অফিসার এ কে এম আবদুল কাদির ভূইয়াঁ হিরো বলেন, আমি সদরে যোগদান করার পর স্বেচ্ছাসেবী এ যুব উন্নয়ন পরিষদটির সভাপতি আমিনুল হক সাদীর সাথে পরিচয় হয়ে একাধিকবার সংগঠনটির কার্যক্রম পরিদর্শনে আসি। সংগঠনটির কার্যক্রমে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রতিনিধিদলও পরিদর্শনে আসেন। সংগঠনটির নানা কার্যক্রমে আমি অত্যন্ত পুলকিত। আমি সংগঠনটির আরও উন্নতি কামনা করি।
পরে কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আমন্ত্রিত অতিথিবৃ›ন্দের মাধ্যমে কয়েক শতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে ফলজ ও বনজ চারা রোপন করা হয়। এ সময় যুব উন্নয়ন পরিষদের কার্যকরী কমিসটির সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী জানান, স্বেচ্ছাসেবী যুব বান্ধব সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উন্নয়নে নানা অবদান ও যুব কল্যাণে অনন্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।