বিএনপি ও জামায়ের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর বাঘায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সমাবশে অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজিত সমাবেশে আ.লীগ নেতা ওয়াহিদ সাদিক কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, রফিকুল ইসলাম, জিলুর রহমান, আনোয়ার হোসেন মিল্টন, নাজমুল হোসেন, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
এর আগে সেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।