নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর ৫৩ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় পৌরসভা চত্বর থেকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী এবং সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মহন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৌরভ হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমূখ।