রাজশাহীর তানোর পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপির ৯ নেতা-কর্মি ঢাকায় ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
বুধবার গভীর রাতে ডিবি পুলিশের একটি টিম ঢাকার ধানমন্ডি থানার পাশে ৬ নম্বার রোডের একটি বাসা থেকে তাদের উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও আর কোন তথ্য জানাননি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শুক্রবার ঢাকায় মহাসমাবেশে যোগদেয়ার জন্য মিজানুর রহমান মিজানসহ বিএনপির ৯ নেতা-কর্মি কয়েকদিন আগে থেকে অবস্থান করছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তানোর উপজেলায় ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।