নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতা-কর্মীরা। প্রতিষ্ঠস বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে তা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্জিনিয়ার হুমায়ন কবির। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, প্রমূখ।