ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রাহকের দ্বারে পৌঁছে দিচ্ছে ‘সোনালী ব্যাংক পিএলসি’। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে ব্যাংকটির নওগাঁর মান্দা শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. ওলিউজ্জামান। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আফছার আলী ম-ল, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।