সরকারের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতার ক্ষেত্রে ‘সর্বনিম্ন করণীয়’ অর্জন করতে না পারলেও আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এগুলোর মধ্যে আছে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এ অবস্থায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্থিক ব্যবস্থাপনাটা এখন অনেক বেশি প্রাসঙ্গিক এ কারণে যে নতুন অর্থবছর শুরু হয়েছে। তবে বাংলাদেশে আর্থিক ব্যবস্থাপনার বেশ কিছু ঘাটতিও রয়ে গেছে। তাই শুধু দেখলেই চলবে না। আর্থিক ব্যবস্থাপনার ঘাটতিগুলো পুরনে চেষ্টা করতে হবে। বর্তমানে আমরা দেখতেই পাঁচ্ছি অনেক দুর্নীতি হচ্ছে, সেগুলো অনুসন্ধান করা, তদন্ত করে শাস্তির আওতায় আনা-অনেক দীর্ঘসূত্রতা। এটা আমরা দেখতে পারি যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যবস্থা নেয়। আমরা দেখছি, তাদের তদন্ত করতে অনেক সময় লাগছে। কিন্তু তদন্ত করে সুষ্ঠু হয় না। কোর্টে যেতে দেরি হয়। কোর্টে গেলে মামলাগুলো খুব দুর্বল হয়ে পড়ে। এসব দিকে সরকারের দৃষ্টি দিতে হবে। এছাড়াও আরেকটা দুর্বলতা হচ্ছে ব্যাংকিং সেক্টরে। যেখানে জনগণের টাকা নষ্ট হচ্ছে। সেগুলো নিয়েও কোনো রকম আওয়াজ হচ্ছে না। আর্থিক ব্যবস্থাপনায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, টেকসই উন্নয়নের জন্য আমাদের যেটা দরকার, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের যথেষ্ট দক্ষতা ও জবাবদিহি রয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডকে নিতে হবে। পাশাপাশি আমাদের দেশকে সামনে এগিয়ে যেতে হলে চ্যালেঞ্জগুলো-আর্থিক ব্যবস্থাপনা ও ফিন্যানশিয়াল সেক্টর খাতকে টেকসই করতে হবে, তাহলে আমাদের আর্থিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি বা সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা খাতে ভালো ফলাফল পাওয়া যাবে। তাই এই দায়িত্ব বাংলাদেশ সরকারকে যথাযথ সময়ের মধ্যেই পালন করতে হবে এবং আমাদের প্রয়োজন নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ঠিক করা। যেহেতু সরকারের আর্থিক ব্যবস্থার সঙ্গে প্রাইভেট সেক্টর জড়িত।