রাজশাহীর তানোর উপজেলা তালন্দ ইউনিয়ন আ' লীগ, কৃষকলীগ, যুব লীগ, যুব মহিলা লীগ ও ছাত্র লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তানোর উপজেলা তালন্দ ইউপির লালপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী।
তালন্দ ইউনিয়ন আ' লীগ সভাপতি নাজিম উদ্দিন বাবুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন তানোর উপজেলা আ' লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ' লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জনপ্রিয় আ' লীগ নেতা আলহাজ আবুল বাসার সুজন। তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ। এ সময় তালন্দ ইউনিয়ন আ' লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে তালন্দ ইউনিয়ন আ' লীগের সভাপতি হিসেবে আবদুল করিম মেম্বার ও সাধারণ সম্পাদক হিসেবে হাসান মেম্বারের নাম ঘোষনা করা হয়।
অপর দিকে তালন্দ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে জাকারিয়ার নাম ঘোষনা করা হয়।
তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে মুখলেছুর রহমান ও সাধারন সম্পাদক হয়েছেন মইফুল ইসলামের নাম ঘোষনা করা হয়।
তালন্দ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে খালেদা আক্তার ও সাধারন সম্পাদক হিসেবে নুর জাহানের নাম ঘোষনা করা হয়
তালন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে বুলবুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রনি আহম্মেদের নাম ঘোষনা করা হয়।