পিরোজপুরের নাজিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও উপজেলার কর্মরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহোযোগিতায় শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা ট্রেনিং সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে উপজলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার সঞ্জীব কুমার হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. কাজী নজরুল ইসলাম অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) বাংলাদেশ ব্যাংক বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবুল কালাম আজাদ ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস পিরোজপুর ও নাজিরপুর উপজেলা অফিসার ইন-চার্জ মো. হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা ডেপুটি কমান্ডার মো. নওশের আলী, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রফেসর মো. আরিফুর রহমান খান (টুবুল) প্রমূখ। এ সময় নোট জালকারী চক্রের প্রতারনা থেকে নিজেকে রক্ষা এবং সকর নোট জালকারীকে আইনের কাছে ধরিয়ে দেয়া এবং আসল নোটের বিভিন্ন নিরপিত্তা বৈশিষ্ট্য সর্ম্পকে বক্তারা বক্তব্য দেন।