বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে লক্ষিপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে শোকর্যালি করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শোকর্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সম্পাদক ইদ্রিস আলী, সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সহসাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহাবুর হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুর রহিম শামিম, যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, কৃষকদল আহ্বায়ক খলিলুর রহমান, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক সোহেল, যুগ্ম সম্পাদক শাওনসহ নেতা কর্মীরা অংশগ্রহণ করে।