রাজশাহীর বাঘায় যৌন হয়রানি এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ব্র্যাকের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা কমিটি সদস্যদের নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমিউনিটি ভলিন্টিয়ার নজরুল ইসলাম প্রমুখ।
ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন জানান, উল্লেখ্য, চারঘাট এরিয়া অফিসের আওতায় পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করছে ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্সের অগ্নি প্রকল্প।