খুলনার পাইকগাছায় গদাইপুর গ্রামের দিনে দুপুরে এক নার্সারী ব্যাবসায়ীর বাড়ির বারান্দার গেট ভেঙে আড়াই লক্ষ টাকা চুরি হয়ে গেছে। নার্সারি ব্যাবসায়ী মো. আরশাদ আলী গাজী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর ৬টায় সে এবং তার স্ত্রী বাড়ির অদূরে কার্তিক এর মোড় নামক স্থানে তার নিজস্ব নার্সারীতে কাজে যান। বেলা অনুমান ১১ টার সময় তার প্রতিবেশীরা বাড়ি বারান্দার গেট ভাঙ্গা দেখে তাদের খবর দেয়। বাড়িতে এসে দেখে গেট ভাঙ্গা এবং ঘরের ভিতর কাপড় সহ বিভিন্ন মালামাল ফেলানো। আলমারিতে থাকা গাছের চারা বিক্রির ২লক্ষ ৫০হাজার টাকা ভোর ৬ হতে বেলা ১১টার মধ্যে যে কোন সময় চোর বা সংঘবদ্ধ চোরের দল টাকা চুরি করে নিয়ে যায়। ব্যাবসায়ী মো. আরশাদ আলী গাজী বাদী হয়ে থানায় অভোযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।