কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫ নং সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের মাদ্রাসা পাড়ের পূর্ব দিকে ছড়ার পাড় পাঁকা সড়ক সংলগ্ন বাবলু নামের ব্যক্তির বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। তাঁর বাড়ির সবকটিই ঘরে আগুন ধরে। ফলে তিনিও আগুনে পোড়েন এবং ৪ টি গরু পোড়া যায়। ১ টি ৩৬ হাত ঘর, আর একটি ২৫ হাত টিনসেড ঘর, ১টি গরু রাখার ঘর, ১টি রান্না ঘর, ১৪ মন সিদ্ধ ধান ও কাপড়চোপড়, আসবাবপত্র সহ সংসারের অনেক জিনিষ পত্র আগুনে ভস্মীভূত হয়েছে। গত মার্চ মাসে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার শর্মা দেব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান। সরকারি ত্রান দিয়েছেন ৩০ কেজি চাল, ৩ লিটার সোয়াবিন, লবন, ডাল ও ৯ টি কম্বল।
বাবলু মিয়া বাড়ি পোঁড়ার আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে। জনাব শ্হিনুর বলেছেন, আবেদন কুড়িগ্রামে আছে। এখন কিছুই করতে পারবো না।