রায়গঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক সম্প্রসারনের কাজ চলছে। শনিবার থেকে মাটি খোড়াখুড়ির কাজ চলছিলো। রোববার সকাল থেকেই ব্যস্ত মহাসড়কে রাবিশ ডলাডলি চলে। নাগেশ্বরী, ভূরুঙ্গামারী বাসস্টান্ড, জয়মনিরহাট বাজার এলাকায় কিছুদুর পর্যন্ত ঢালাই হওয়ার মত রায়গঞ্জ বাজারের পাঁকা সড়কের কিছু অংশ ঢালাই হবে কিনা তা রানা বিলডার্স ঠিকাদার প্রতিষ্ঠান জানে। তাদের এক সুপারভাইজার জানায়, কোন কিছু জানতে হলে বাঁশের তল অফিসে যেতে হবে। রায়গঞ্জ ব্রিজ পাড় হয়ে সরু সড়কের কি অবস্থা হবে ? এলাকার সচেতন ব্যক্তিদের মতামতে জানা গেছে, শীঘ্রই ব্রিজের দক্ষিনে সরু সড়ক দ্রুত সম্প্রসারন করা উচিত। কারণ দুটি কোচ কখনই সরাসরি ক্রসিং হতে পারে না। এজন্য প্রতিদিন সেখানে জ্যাম লেগেই থাকে বলেই জনসাধারণ কষ্ট করতে বাধ্য হয়েছে।