পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৭০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা চরভাঙ্গুড়া ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দিলপাশার, হাটউধুনিয়া, বহর ও মাগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় ভাঙ্গুড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সোমবার উপজেলার কয়েকটি বিলে অভিযান চালিয়ে ৭০ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন বিল ও নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৯০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় এ অভিযান অব্যহত রাখা হবে।