খুলনার ভৈরব নদীতে দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাটটি বাজারের মধ্য থেকে পার্শ্ববর্তী লঞ্চঘাটে স্থানান্তরের দাবীতে খেয়াঘাটটির পূর্ব পারের ঘাটে দিনব্যাপী গণস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিঘলিয়ার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে দিঘলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত থেকে গণস্বাক্ষর কর্মসূচি সফল করেন।
গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা দৌলতপুর খেয়াঘাটটি স্থানান্তরের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। নচেৎ আগামীতে এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান। রোববার সকাল থেকে দৌলতপুর খেয়া ঘাটের অপর প্রান্ত দিঘলিয়ার দেয়াড়া খেয়াঘাটে অনুষ্ঠিত এ গণস্বাক্ষর কর্মসূচিতে পারাপার কারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ, শিক্ষক, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ জোবায়ের হোসেন, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সেকেন্দার আলী, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আবদুস সালাম, মোল্লা মাকসুদুল ইসলাম, জিএম আকরাম, সৈয়দ শাহাজান, ব্রক্ষগাতী ব্লাড লাইনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, কবি কৃষ্ণ চন্দ্র ব্লাড ব্যাংকের সভাপতি অধ্যাপক প্রসেনজিৎ শিকদার, দৌলতপুর খেয়াঘাট লঞ্চ ঘাটে স্থানান্তর বাস্তবায়নের মুখপাত্র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজিব, ফরমাইশখানা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রবিউল ইসলাম, দিঘলিয়া প্রতিবন্ধী দুস্থ সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, পরিচ্ছন্ন দিঘলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রিয়াজ, সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, স্থানীয় সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, আরিফুল ইসলাম হাসান, আঃ কাদের জনি, মোড়ল মনিরুল ইসলাম, শেখ শামীমুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দৌলতপুর খেয়াঘাট বাজার কমিটির সভাপতি মোল্যা রাজু আহন্মেদ, স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, আলোর মিছিলের শাহাজাহান মোড়ল, দিঘলিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ সালাউদ্দিন বাবু, ঘোষ গাতী যুব সংঘের সভাপতি আসাদুজ্জামান আশা, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সভাপতি শেখ আল আমিন, মোঃ রাতুল খোকন প্রমুখ।