পাবনার সাঁথিয়ায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ইয়াছিন আলী নামের একে যুবকের(২০)বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৪জুলাই) রাত সারে ৮টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে। অভিযুক্ত ইয়াছিন একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় শনিবার(১৫জুলাই) থানায় মামলা হয়েছে।যার নং-১৩।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়,গৃহবধুর স্বামী ঘটনার দিন অটোবাইক চালাতে বাইরে গেলে অভিযুক্ত ইয়াছিন রাতে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে ঘরে আটক করে। পরবর্তীতে ইয়াছিনের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগে প্রকাশ এ সময় ইয়াছিনের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের জানালা দরজা ভাংচুর করে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।