সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন কওমী ওলামা পরিষদ নামে একটি সংগঠন। এতে নেতৃত্বদেন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মাও: আবদুল হক শাহ্। এর আগে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি ও মাদ্রাসা থেকে কোরআন অবমাননাকারী ও মুসলমান বিদ্দেশীদের ফাঁসি চাই লেখা বেনার ফেস্টুন সহ ছাত্ররা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদেন। সমাবেশে বক্তারা সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং সংসদে সুইডেনের বিপক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। এতে বক্তব্য রাখেন দারুন নাঈম মাদ্রাসার পরিচালক মাও: ফজলুল হক শাহ, সোমনগর দেউপুরা আনওয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাও: আবদুল কুদ্দুস ও শিক্ষা পরিচালক মাও: নুরুল ইসলাম জিহাদী ও উপজেলা মোজাহিদ কমিটির সভাপতি মাও: ওমর আলী। এ সময় সহস্রাধীক ধর্মপ্রাণ মোসলমান উপস্থিত ছিলেন।