নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করে হামেদা বেগম(৫০) নামের ঘুমন্ত এক মহিলাকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়েছে অজ্ঞাত দুবৃত্ত। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা ভেড়ী পাড়া গ্রামে গত বুধবার দিবাগত মধ্য রাতে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে ওই গ্রামের জহুরুল ইসলামের ছোট স্ত্রী হামেদা বেগম(৫০) স্বামী কাজের জন্য রাজধানী ঢাকা শহরে থাকায় প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ওই দিন রাতের বেলা নিজ বাড়ির ভিতর বারান্দায় প্রতিবেশি মাহফুজা নামের এক ভাইঝিঁকে সাথে নিয়ে চৌকির উপর ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ২ টার দিকে অজ্ঞাতনামা দুবৃত্ত সবার অগোচরে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে ঘুমন্ত মহিলা হামেদা বেগমের তল পেটে ধারালো ছুরি মেরে পালিয়ে যায়্। ছুরিকাহত ওই মহিলার ডাক চিৎকারে তার পাশে ঘুমিয়ে থাকা অপর মহিলা মাহফুজা জেগে উঠে এবং সেও আত্মচিৎকার দিতে শুরু করে।তাদের ডাক চিৎকারে বাড়ি ও আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও হামেদাকে সাপ কামড়ে দিয়েছে মনে করে তাকে প্রথমে গ্রামের ওঝাঁর নিকট নেয়া হয় সেখানে অবস্থার অবনতি দেখে ভ্যান যোগে মিরাপাড়া দিঘির হাটে ডাঃ জাহিদ এর নিকট নিয়ে যায়। ডাক্তার জাহিদ সাহেব তাকে ভাল করে চিকিৎকরার একপর্যায়ে হামেদার তল পেটে একটি আঘাতের চিহৃ দেখতে পায় এবং রোগীকে মৃত বলে ঘোষনা করেন। আত্মীয় স্বজনরা নিহতরে লাশ রাতেই নিজ বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশের এস আই আতাউর রহমান ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এ বিষয়ে সাপাহার থানায় একটি হত্যামামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানিয়েছেন। রিপোর্ট লিখা পর্যন্ত মর্মান্তিক এই হত্যাকান্ডের কোন ক্লু পাওয়া যায়নি এবং এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।