খুলনার কয়রায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে অন্তভুক্তিতে নাগরিক উদ্যোগের আয়োজনে এক মতবিনিময় সভা বুধবার (১২ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও নাগরিক উদ্যেগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাসের সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা, নারী নেত্রী সাধনা মুন্ডা, মধুমিতা গাইন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমাজে পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে করণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক ধারনাপত্র পাঠ করেন নাগরিক উদ্যোগের জয়দেব দাস। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এএনসি কমিটির সদস্য সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যারা উপস্থিত ছিলেন।