খুলনার ডুমুরিয়ার দু'টি ইউনিয়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত সংস্থার আয়োজনে ও ক্রিস্টিয়ান এইড বাংলাদেশের অর্থায়নে বুধবার সকালে আটলিয়া ইউনিয়নের মালতিয়া দাসপাড়া ও বিকাল ৩ টায় মাগুরাঘোনা ইউনিয়নের রাজবংশী পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউনিয়নে সভাপতিত্ব করেন মালতিয়া যুব ঐক্য পরিষদের সভাপতি সাগর দাস। এ সময় সামাজিক গণমাধ্যম নিয়ে আলোচনা করেন কম্পিউটার প্রশিক্ষক বাঁধন কুমার পাল। নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেন সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস। আলোচনা করেন পলাশ দাস, আকাশ দাস, সাগরিকা দাস, প্রিয়ন্তী দাস, সুমঙ্গল দাস, মনিকা দাস, মঞ্জু দাস, মাধবী দাস, চন্দনা দাস, সীমা দাস প্রমুখ। বিকাল ৩ টায় মাগুরাঘোনার রাজবংশী পাড়ায় সভাপতিত্ব করেন শিল্পী বৈদ্য। আলোচনা করেন অর্পনা মন্ডল, প্রকাশ মন্ডল, সন্ধ্যা বৈদ্য, প্রমিতা মন্ডল, শ্যামলী বৈদ্য প্রমুখ।