দাকোপ সদর চালনা পৌরসভার বৌমার গাছতলায় চালনা খালের উপর নির্মিত স্লুইজ গেট আনুষ্ঠানিকভাবে উন্মুক্তকরন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দাকোপের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গেট উন্মুক্ত করেন। চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতিত্বে এবং কাউন্সিলর রুস্তুম আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, চালনা পৌর আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, শিক্ষক দেবাশীষ ঢালী, কৃষক প্রতিনিধি সাহেব আলী সরদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, পৌরসভার কাউন্সিলর আঃ গফুর সানা, আইয়ুব আলী কাজী, আঃ বারিক শেখ, চয়ন সাহা, আঃ সাত্তার সরদার, হাসিনা বেগম, আমোদীনি রায়, উপসহকারী প্রকৌশলী রতন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।