নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোত্তালিব হোসেন বাবরকে সভাপতি ও মাহাদী হাসান পায়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। এর আগে মঙ্গলবার ত্রিবার্ষিকি সম্মেলনের ১ম অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নিয়ামতপুর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রমুখ।