খুলনার পাইকগাছায় নবজাতকের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকালে রাড়-লী ইউনিয়নের বাঁকা সেতুর নিচে এলাকাবাসী নবজাতকের বেওয়ারিশ লাশ দেখতে পায়। পুলিশ মৃত্যু বাচ্চাটিকে উদ্ধার করে। কার বাচ্চা সেটি জানা যায়নি। পরে লাশটি সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লোক লজ্জার ভয়ে কে বা কারা এ বাচ্চাটি মৃত্যু অবস্থায় ফেলে রেখে যেতে পারে। লাশটির ময়না তদন্তের শেষে রোববার দুপুরে আনজুমান মফিদুলে দাফন করা হয়।