খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ও দোকানে হামলা ভাংচুর মারপিটে মহিলা সহ ৮জন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে ও এলাকাবাসী জানায়, উপজেলার রাড়-লী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে ঈদের পর একটি কনসার্ট অনুষ্ঠানে আ.লীগ নেতা আরশাদ আলী বিশ্বাসের ছেলে সাইফুল্লা ও আরাজী ভবানীপুর গ্রামের আজিবর রহমানের কিশোর ছেলে রাকিব গোলমাল করে। এরই জের ধরে শুক্রবার বিকালে আরশাদ আলী বিশ্বাস, আমান, হাসেম আলীর নেতৃত্বে ৫০/৬০ জন লোক নিয়ে প্রথমে অজিয়ার গাজীর বাড়িতে হামলা ও মারপিট করে আজিরন বেগম (৭৫), জেসমিন (৩৫), তাজমিরাকে আহত করে। পরবর্তীতে বাঁকা বাজারে আজিবরের ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া হোটেলে হামলা করে ভাংচুর করে পিটিয়ে আজমত গাজী (৮০), আজিবর রহমান (৫৫), উজ্জ্বল (২৮), ওসমান (২২)কে আহত করে। স্থানীয় লোক তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আজমত গাজী, আজিবর রহমান ও আরশাদ আলী বিশ্বাসের দু’জন সাইফুল, রাশেদ এর অবস্থা সংকটাপন্ন বলে কর্মরত ডাক্তার জানান। এদিকে অভিযুক্ত আরশাদ আলী বিশ্বাস জানান, আমার লোক সাইফুল ইসলাম (৩২) ও রাশেদ (৩০)কে মারপিট করে গুরুতর জখম করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। রাড়-লী পুলিশ ফঁড়-ী টু আইসি ফরহাদ হোসেন জানান, আরশাদ আলী বিশ্বাস, আমান ৫০/৬০ জন লোক নিয়ে আজিবর রহমানের বাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও মারপিট করে আহত করেছে এটা সত্য। পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।