বগুড়ার সারিয়াকান্দীতে কুরবানির পশুর চামড়া ক্রেতা না থাকায় রাস্তাঘাট ঝোপ-জঙ্গলে পচছে পশুর চামড়া। এ ছাড়াও নদী নালা-খাল বিলে ভাসছে, অবিক্রিত পশুর চামড়া এতে একদিকে যেমন বাতাসে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে এ কারণে পথচারী সহ সর্বসাধারণ বায়ু দূষণে পড়ছেন। অপর দিকে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানিয়েছেন, সদ্য শেষ হওয়া কোরবানির পশুর চামড়া একেবারেই বেচা কেনা হয়নি। ২/৩ বছর আগেই পশুর চামড়া কেনার জন্য মৌসুমি ব্যাবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো। কে কার চেয়ে বেশি চামড়া কিনতে পারবেন। মৌসুমি ব্যাবসায়ীরা রীতিমত হুমড়ি খেয়ে পড়তেন। বাড়ি বাড়ি গিয়ে চামড়ার ব্যাবসায়ীরা চামড়া কিনতেন অনেক আগ্রহের সাথে কিন্তু এবার সেই পরিবেশ নেই চামড়ার ব্যবসায়ীদের হারিকেন দিয়ে খুঁজেও পাননি চামড়ার মালিকেরা। তবে কোরবানির গরুর চামড়ার ২/১ জন ক্রেতা থাকলেও ভেড়া বকরির চামড়ার কেনার ব্যবসায়ি পাওয়া যায়নি। হতাশ হয়েছেন চামড়া মালিকরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এবার ২৩ হাজার ৬৫১টি গরু কোরবানি দেওয়া হয়েছে। এছারাও ভেড়া ও ছাগল মিলে দেওয়া হয়েছে ৪১ হাজার ২৭৬ টি পশু। অপরদিকে কোরবানি পশুতে ছিল ৫৮০ টি মহিষ। গরু -মহিষের চামড়া বিক্রি হলেও বিক্রি হয়নি ভেড়াও ছাগলের চামড়া। দীর্ঘ অপেক্ষার পরেও ক্রেতা না পেয়ে চামড়ার মালিকেরা সপ সপ সব ভাই ঝোপ জঙ্গল রাস্তাঘাট ব্রিজের আশপাশে এমনকি ব্রিজের উপরেও চামড়া ফেলে গেছেন। পড়ে থাকা এসব চামড়া এখন পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। এ কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের জুয়েল রহমান বলেন, আমারা প্রায় দেড় লক্ষ টাকায় একটি গরু কিনেছিলাম। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেও মেলেনি ওই চামড়ার ক্রেতা বাধ্য হয়ে মাটিতে পুঁতে রেখেছি। অনেকেই আবার ভেড়া ছাগলের চামড়া মাটিতে পুঁতে রাখলেও শিয়াল ও কুকুর তা অনেকটাই টেনেহিঁচড়ে বাহিরে আনায় তা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। হরিনা গ্রামের মন্টু সোনার বলেন, আমাদের সামে প্রায় শতাধিক ভেড়া ও ছাগলের চামড়া জড়ো হয়েছিল। গরুর চামড়া ক্রেতা থাকলেও, ভেড়া ও ছাগলের চামড়ার ক্রেতা পাইনি। কে বা কারা রাতের আঁধারে সূখদহ নদীর ধারে ব্রিজের নিচে ফেলে দিয়েছে। এছাড়াও কাজলা ইউনিয়নের জামথল গ্রামের মহিদুল ইসলাম বলেন, আমাদের এখানে একই অবস্থা দুই একটি গরুর চামড়ার ক্রেতা থাকলেও ছাগল ও ভেড়ার চামড়ার ক্রেতা একেবারেই ছিলনা। অবিক্রিত চামড়াগুলো স্হানীয় যমুনা নদীতে নিক্ষেপ করা হয়েছে।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহ্ আলম বলেন, ব্যাবসায়ীরা বা চামড়া মালিকেরা যদি চামড়া সংরক্ষণ করতেন তবে এ অবস্হা হতোনা। পরিবেশ ব্যাপারে জনসাধারণের সচেতনতা না থাকায় এ পরিবেশ তৈরী হয়েছে। এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই।