রংপুরের গংগাচড়া উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বুধবার সকালে গংগাচড়া উপজেলা পরিষদ চত্বর এসব উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: মোসাদ্দেকুর রহমান, প্রকল্প সমন্বয়কারি নিতাই চন্দ্র রায়, কারিগরি কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম, মো: জিয়াউর রহমান, শাখা ব্যবস্থাপক মো: সুরাইয়া আকতার রাখি, মো: মেহেদী হাসান প্রমুখ।
প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রসপারিটি প্রকল্পের আওতায় গংগাচড়া উপজেলা গংগাচড়া ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৪টি হুইল চেয়ার, ২টি হেয়ারিং এইড, ১টি অক্সিলারী ক্র্যাচ, ১টি এলবো ক্র্যাচ ও ১টি ট্রাইসাইকেল ২টি সাদাছড়ি বিতরণ করা হয়।