বগুড়ার সারিয়াকান্দী উপজেলা ছাএলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের প্রতিবাদে ছাএলীগের পদ বঞ্চিতরা সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুরে পাবলিক লাইব্রেরী এ- ক্লাবে এ সংবাদ সম্নেলন অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম রব্বানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে পদ বঞ্চিতরা সদ্য ঘোষিত কমিটির তীব্র প্রতিবাদ ও সমলোচনা করেন। তারা বলেন, কমিটিতে স্হান পাওয়ারা মুক্তিযোদ্ধা, মারপিট মামলার আসামি ও ছাএদলের কর্মী এবং বিবাহিত। উপজেলা ছাএলীগের কমিটিতে নেতৃত্ব দেওয়ার কোন রকমের যোগ্যতা তাদের নেই বা পূর্বেও কখনো দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঘোষিত কমিটি বিরুপ প্রভাব ফেলবে।আব্দুল মান্নান এমপি মারা যাওয়ার পর,একটি বিশেষ ব্যাক্তি বা মহল আওয়ামী লীগের ভালো কাজ গুলো মুছে ফেলতে উঠে পরে লেগেছেন।মুলত ওই ব্যাক্তি বা মহলের হস্তক্ষেপে এমন কমিটি করা হয়েছে।তারা অভিযোগ করে বলেন, বাণিজ্যিক ভিওিতে এই কমিটি গঠন করা হয়েছে।এর আগে পদ বঞ্চিত কর্মীরা উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা একই দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,দপ্তর সম্পাদক অমিত রাজভর, পৌর ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু বিন বারিক, চন্দন বাইশা কলেজ ছাত্রলীগের, সাধারণ সম্পাদক আলামিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাছিউল আলম আকাশ, সোহাগ মিয়া, মেহেদী হাসান শাহীন সহ আরও অনেকে উপস্হিত ছিলেন।সংবাদ সম্মেলনে কমিটি বাতিল না করা হলে উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী একযোগে পদত্যাগ সহ বৃহওর আন্দোলন গড়ে তোলার ও হুমকি দেন।