রাজশাহীর বাঘায় দফায় দফায় প্রকল্প করে পানি নিস্কাশনের ড্রেন নির্মানে কোন কাজে আসছেনা। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মানের কারণে একটু বৃষ্টি হলেই দূর্ভোগ পড়ে পথচলা মানুষ।
জানা যায়, বাঘা পৌরসভা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে বাঘা বাসর্টামনিাল থেেক বাঘা বাজাররে পূর্বপ্রাপ্ত পর্যন্ত রাস্তার দুই পাশে দফায় দফায় প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে ড্রেন নির্মান করা হয়। তারপরও একটু বৃষ্টিতে রাস্তয় জমে হাঁটু পানি। এ ড্রেন নির্মান পরিকল্পিতভাবে না করার কারণে একটু বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমান পানি জমে যায়। অথচ এ পানি ড্রেন দিয়ে নামছে না। বাঘা পুরাতন বাস টার্মিনাল এলাকায় ড্রেনে না গিয়ে বিপরিত দিকে প্রবাহিত হচ্ছে পানি। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বাঘা বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মানিক আহম্মেদ বলেন, এটা নতুন কোন ঘটনা নয়, বৃষ্টি হলেই পুরো রাস্তাসহ দোকানের সামনে পানি জমে। ভেবে ছিলাম নতুন ড্রেন হওয়ার পর এ থেকে পরিত্রান পাবো। রাস্তার চেয়ে ড্রেন উঁচুর কারণে পানি গড়তে না পেরে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। তবে ড্রেনের কাজও নিন্মমানের হয়েছে।
এ বিষয়ে বাঘা পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নতুন করে রাস্তা নির্মান কাজ শেষ হলে, এ সমস্যা আর থাকবে না। তবে কিছু এলাকা সমস্যা আগেই ছিল। তারপরও পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিব।