চাটমোহর প্রস্ফুটন ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছর বিভিন্ন বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া চাটমোহরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্ফুটন ফাউন্ডেশনের সভাপতি এ জেড এম মহিউদ্দিন সরকার রনি। সানজানা আফরিন সৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও সহকারী অধ্যাপক আঃ সালাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, মোঃ মুসা,কাওছার আলম নীরব, মামুন সরকার, তামান্না, মোহনা, শাহেদ, সাদিয়া, শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।