পাবনার চাটমোহর থানা আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের এআইজিপি (টেলিকম) এ ওয়াই এম বেলালুর রহমান বিপিএম (সেবা), এনডিসি।
রোববার (২ জুলাই) দুপুরে তিনি চাটমোহর থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (ক্রাইম এ- অবস) চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজার নেতৃত্বে একটি সুসজ্জিত দল অতিরিক্ত আইজিপিকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
জানা যায়, পরিদর্শনকালে তিনি ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। এ ছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শনসহ থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকারসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।