পুঠিয়ায় রথ মেলার আশপাশের কয়েকটি বাড়িতে মাদক বিক্রি ও দেহ ব্যবসার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে,এলাকার কয়েকটি চিহ্নিত মাদককারবারিরা বিক্রির পাশাপাশি অনৈতিক কাজগুলি করাচ্ছেন। অথচ মেলায় কত্যরত থানা পুলিশের লোকজন রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করছে না। ২১ জুন থেকে রাজবাড়ি মাঠে রথ মেলা শুরু হয়েছে। নিয়মানুসারে চলবে আগামী ২৮ জুন পর্যন্ত চলবে। তবে আয়োজক কমিটি রথযাত্রা উপলক্ষে রাজবাড়ি মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির দোকান বসিয়েছেন। আর এই রথমেলাকে কেন্দ্র করে বিভিন্ন মাদককারবারিরা এবং দেহ ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে চলেছে। কলিমুদ্দিন নামে মেলায় আসা ব্যক্তি বলেন, মেলার আশেপাশের কয়েকটি বাড়িতে মাদক বিক্রি ও খাওয়ার হাট বসছে। তারপর, মেলার আনাচে-কানাচে মাদক সেবন করছে। বেশ কয়েকটি বাড়িতে অন্যস্থান হতে দেহ ব্যবসাীদের এনে রাখা হয়েছে। অতীতে কোনো দিনই তা দেখা যায়নি। কয়েক দিনের ভেতর এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মুদি দোকানদারা বলেন, কয়েকজন ক্ষমতাসিন দলের নেতা এবং জনপ্রতিনিধিদের দ্বারায় মাদককারবারিরা ব্যবসা করছে। নেতাদের সুবাধে থানার পুলিশ তাদের কিছু বলছে না। ছনি আহাম্মেদ নামের ব্যক্তি বলেন, আমরা শুনেছি, রথ মেলার অনুমতি রয়েছে। কিন্তু মেলায় মোটর সাইকেল, নাকর দোলা কোনো অনুমতি নেই। মেলা কমিটি প্রশাসনের সঙ্গে চুক্তি করে অবৈধভাবে চালাচ্ছে। এ বিয়য়ে ব্যাপারে রথ মেলা আয়োজন কমিটির সভাপতি চঞ্চল চৌধুরি বলেন, রথমেলা করার জন্য আমরা ৯ দিনের অনুমতি নিয়েছি। তবে মেলায় কোনো মাদক বিক্রি বা বেআইনি কাজ হচ্ছে কিনা তা আমার জানা নেই। যদি হয় তা পুলিশ-প্রশাসন দেখবেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মেলায় মাদক কেনা-বেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।