রোববার সকালে তানোর পৌর সভা চত্বরে প্রধান মন্ত্রীর উপহারের ভিজিএফ চাল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফারুক চৌধুরী বলেছেন, মৃত্যুর সাদ সকলকেই গ্রহন করতে হবে, কার কখন কিভাবে মৃত্যু হবে একমাত্র মহান আল্লাহতায়ালাই জানেন।
আমিও একদিন মারা যাব, কেউ জানাযায় অংশ নিবে কেউ নিবেনা। কিন্তু আমি তো আপনাদের সন্তান, মৃত্যুর সময় ক্ষমা চাওয়ার সুযোগ পেতেও পারি না পেতেও পারি, মানুষ ভূলের উর্ধ্বে না, এজন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে রাজনীতিতে এসেছিলাম।
অনেকটা করেছি আরো কিছু কাজ বাকি আছে জানিয়ে তিনি বলেন, আমি তানোরের সন্তান আমি আপনাদের সন্তান। এমপির এমন আবেগ ময় বক্তব্যে পরিবেশ নিরব হয়ে যায়। এমনকি তার বাপ চাচার নির্মম মৃত্যুর কথা বলা মাত্রই অনেকের চোখে পানি এসে যায়।
যতই দিন যাচ্ছে ততই যেন রাজনৈতিক ভাবে পরিপক্ব হয়ে উঠছেন এমপি। আবার দুই মেয়রকে ভাই হিসেবেই সম্মানিত করছেন। আপনার সম্প্রীতির এসব কথা তানোরের আপামর জনতা মনে রাখবেন।