খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এ কারণেই বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে আগামী নির্বাচনে এদেশের জনগনকে সাথে নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে আবারো দেশ নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আওয়ামীলীগ দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন হয় এবং মানুষ ভালো থাকে।
তিনি আরো বলেন নির্বাচন এলে বাংলার মানুষকে ধোঁকা দেয়ার জন্য বিএনপি সহ বিভিন্ন দল দেশবিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সেই
ষড়যন্ত্র রুখতে ঐক্যের কোন বিকল্প নেই।
বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি (২৩ জুন শুক্রবার) বিকেলে রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কামাল উদ্দীন বাদশা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি ও আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আ. সালাম, আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, ফারহানা আফরোজ মনা, মাধুরী সরকার, প্রভাষক ওয়াহিদুজ্জামান, শ,ম জাহাঙ্গীর, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিনয় কৃষ্ণ হালদার, মুনীর হোসেন মোল্লা, কৃষকলীগ নেতা আ. মান্নান শেখ, আওয়ামীলীগ নেতা মো. ফরিদ শেখ, তাহিদুল ইসলাম মোল্লা, মো. ফরিদ শেখ, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন, বাদশা মিয়া, সামসুল আলম বাবু, আবুল কালাম আজাদ, মামুন শেখ, শফিকুল ইসলাম ইমন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, মহিউদ্দিন মানিক, মুরাদ মোল্লা, এহতেশামুল হক অপু, আব্দুল্লাহ আল মামুন,
স্বপ্না রাণী পাল, হীরা বেগম, জেসমিন আক্তার, রাবেয়া সুলতানা, আইরিন আক্তার, মো. সাকিব খান মিলন, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান কাজল, হুমায়ূন কবীর,
নাজমুল হুদা অঞ্জন প্রমুখ।