রূপসা থানায় বিট পুলিশিং কমিটির সমাবেশ থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় রূপসা থানার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস) সুশান্ত সরকার, পিপিএম সেবা।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাফিজুর রহমান, রূপসা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, নৈহাটী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, আইচগাতী ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার মো. দেলোয়ার হোসেন, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, ঘাটভোগ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। এ সমাবেশে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, আনসার, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।