রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলুক শাস্তির দাবিতে (বুধবার ২১ জুন) সকাল ১০ টায় পূর্ব রূপসা রেল স্টেশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধা'র সভাপতিত্বে ও খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের সঞ্চালনায় বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম মিনা, রূপসা চিংড়ি বনিক সমিতির প্রচার সম্পাদক মো. বেলায়েত হোসেন, ইমারত ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. আমীর আলী, সিনিয়র সহ-সভাপতি মো. রাজু শেখ, সহ-সভাপতি গোলাম রসুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন নারী সদস্য নাসিমা খাতুন, পারভীন বেগম, জাহানারা বেগম, সাহানারা বেগম, বিলকিস বেগম, রুলিয়া বেগম, কুলসুম বেগম, আসমা বেগম, মমতাজ বেগম, তাসলিমা বেগম, সাফিয়া বেগম, কুলসুম বেগম, জয়নাব বেগম, শাহিদা বেগম, ময়না বেগম, সাদ্দাম শেখ, আবদুল গণি শেখ, আবদুল জহির, বিল্লাল শেখ, হানিফ শেখ, গোলাম মোস্তফা শিকদার, জাহিদ শেখ, করিম শেখ প্রমুখ।