বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা ও ঈদুল আজহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুর ১২ টা হতে পর্যায় ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা সমন্বয় কমিটির সভা ও ঈদুল আজহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির ও মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শাহাবুল ইসলাম প্রমুখ।