খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সার বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, পাট চাষী পশুপতি বিশ্বাস, আবু বক্কার, সাধন কুন্ডু,মোঃ মাহাবুর রহমানসহ অন্যান পাট চাষীবৃন্দ। এ বিষয়ে পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক জানান,উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার ১শ পাট চাষিদের মাঝে বিনামূল্যে প্রত্যেক চাষীকে সাড়ে ৯ কেজি করে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আজ উদ্বোধন করা হয়েছে।