বগুড়া সারিয়াকান্দিতে বসতবাড়িতে হামলা ভাংচুর করা হয়েছে। এরপর বিরোধপুর্ন জমিতে প্রতিপক্ষের লোকজনেরা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ফুলবাড়ি ইউনিয়নে আমতলি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, প্রতিপক্ষ রাহেল মিয়া ৮/৯ জন লোক নিয়ে একই এলাকার ইংরেজ ৫৫ বসতবারিতে হামলা চালায়। ঘড় দরজা ছাড়াও বাড়ির গোসল খানা, পায়খানার জায়গায় হমলা ভাংচুর করে। এ সময় ভয়ে ইংরেজ ও তার পরিবারের সদস্যরা আতন্কিত হয়ে পরে। এরপর প্রতিপক্ষের লোকজনেরা জোড়পুর্বক বাশেঁর বেড়া দিয়ে ঘেরাও করে।
ইংরেজ আলি জানান, বাড়ির ১১শতক জমি নিয়ে বগুড়া আদালতে মামলা দায়ের করা হয়। জমিতে স্থিতিশীল অবস্হা বজায় রাখার জন্য আদালত আদেশ প্রদান করেন। এবং প্রতিপক্ষ রাহেল মিয়াকে একটা নোটিশও দেন। এ নোটিশ হাতে পাওয়ার পর পরেই শনিবার সকাল সারে ৭ টার দিকে তারা ওই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শী ছামদালি আকন্দ ও ছালেক আকন্দ বলেন, ইংরেজ একজন অটো ভ্যনচালক। বাড়ির জায়গা তার একমাত্র সম্বল। যেহেতু জমি নিয়ে সে আদালতে গেছে অতএব আদালত সমস্যা সমাধান দেবে। সুতরাং গায়ের জোড় দেখানো ঠিক হয়নি।
এ ব্যপার পুলিশের এ এস আই কামরুল বলেন, রোবরার দুপুরে ঘটনার স্থল পরিদর্শন করা হয়েছ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।