পাবনার সুজানগর থানায় মোঃ জালাল উদ্দিন নামে নতুন অফিসার ইনচার্জ যোগদান করেছেন। ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ আবদুল হান্নান অন্যত্র বদলি হওয়ায় গত মঙ্গলবার দুপুরে তিনি তার স্থলাভিষিক্ত হন। ইতঃপূর্বে তিনি চাটমোহর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নতুন অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন আমি আইনের রক্ষক। বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করে উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা বিধান তথা সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই আমার মহান দায়িত্ব। তবে এজন্য দল মত নির্বিশেষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। উপজেলাবাসী আমাকে সহযোগিতা করলে আমি আইনের প্রকৃত রক্ষকের ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।