রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের সঙ্গে আরএমপি’র চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষরিত সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জুন) সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
তথ্যটি নিশ্চিত করে অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষরকারি বোয়ালিয়া জোনের আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাইফউদ্দীন শাহীন বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জানান, এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১-এর যথাযথ বাস্তবায়ন। এ চুক্তিতে ৪টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেগুলো অর্জনের জন্য গৃহিত কার্যক্রম ও ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রা উল্লেখ রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। আরএমপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হওয়া ৪টি অপরাধ বিভাগ হচ্ছে- বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা জোন। এই অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর কর্মকর্তা হচ্ছে- বোয়ালিয়া জোনের ডিসি মো. সাইফউদ্দীন শাহীন, মতিহার জোনের মধুসুদন রায়, শাহ্মখদুম বিভাগের মো. নূর আলম সিদ্দিকী ও কাশিয়াডাঙ্গা জোনের ডিসি বিভূতি ভুষন ব্যানার্জী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আল-মামুন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলমসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।