নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হোসাইন আরিফ, ডা. প্রিয়াঙ্কা চৌধুরী, ডা. ফাতেমা তুজ জহুরা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান প্রমুখ।