সিংড়ায় সাপের কামড়ে অনুষা ঘোষ (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় শিক্ষার্থী অনুষা ঘোষকে নিজ ঘরে বিষধর সাপ দর্শন করলে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী উপজেলা ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসুতোষ ঘোষের মেয়ে ও বনকুড়ি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে খাট থেকে নেমে মাটির মেঝেতে পা রাখলে তাকে বিষধর সাপ দর্শন করে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।