খুলনার পাইকগাছায় পূর্বশত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদককে মারপিট করে আহত করেছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় রোববার রাতে মামলা হয়েছে। ওই রাতেই ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সঞ্জীব জানান, গত শুক্রবার বিকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান (২৩) কপিলমুনি বাজার থেকে বাড়ি আসছিলো। পথে মধ্যো মামুদকাটি মোড়ে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পাপ্পু, রুহুলামীন সরদার সহ ৪/৫ জন তাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে মেহেদী হাসানকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। সে সুস্থ হয়ে রোববার থানায় এসে মামলা করলে ওই রাতেই রুহুলআমীন সরদারকে আটক করা হয়। আটক ব্যক্তিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।