কয়রায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কয়রা উপজেলার কয়রা ইউপি গোবরা বাজার সড়কের রাস্তা নির্মান করা হচ্ছে নিম্মমানের খেয়া দিয়ে এমন অভিযোগ পাওয়ার সাথে নিম্ম মানের খোয়া অপসারন করার নিদের্শনা দিয়েছেন কয়রা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (্এলজিডি)। যার প্রেক্ষিতে নিম্মমানের খোয়া ঊঠায় নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করায় এলজিডি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কয়রা উপজেলার কয়রা ইউপি গোবরা বাজার সড়কের ১.৩ কিলোমিটার সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজ এ কাজের ঠিকাদার হিসেবে নিযুক্ত হয়। এ কাজের চুক্তিমূল্য ৬৭ লক্ষ ৫৬ হাজার ৭০০ টাকা। কাজের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ জুন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রাসেল বলেন, ওই রাস্তার পাশে মাটি ছিলনা। অনেক কষ্ট করে প্রথমে মাটির কাজ করেছি। এখন খোয়া দেওয়ার কাজ চলছে। তবে এলাকাবাসী ইটের খোয়া সর্ম্পকে আপত্তি জানালে সেই ইটের খোয়া সরিয়ে নিয়ে ভাল ইটের খোয়া দিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি স্থানীয় এলাকাবাসী রাস্তার কাজে নিম্মমানের খোয়া দেওয়া হচ্ছে এমন অভিযোগ করলে এলজিডি কর্তৃপক্ষ নিম্মমানের খোয়া অপসারনের নির্দেশ প্রদান করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) কয়রা উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা বলেন, রাস্তায় নিম্মমানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর ঐ সকল নিন্মমানের খোয়া অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নিদের্শনা অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্মমানের খোয়া অপসারন করে নিয়েছে এবং ভাল ইটের খোয়া দিয়ে কাজ করা হবে বলে জানান তিনি।