রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ইকবাল হাসান। গত মঙ্গলবার তিনি বিরোদা রানী রায় এর স্থলাভিষিক্ত হন। উল্লেখ্য,বিরোদা রানী রায় নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন দীর্ঘ ৮ মাস পুর্বে। তার পরেও তিনি অজ্ঞাত কারণে নানা অযুহাতে কালক্ষেপন করছিলেন। অবশেষে মঙ্গলবার ইকবাল হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য,বিরোদা রাণীর অস্বাভাবিক আচরনে অনেকেই তার উপর ক্ষুব্ধ ছিলেন। যে কারণে তিনি চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। নবাগত নির্বাহী অফিসার বুধবার দুপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। উপজেলার লালদিঘী ফতেপুরে মরহুমের সমাধীতে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদকাতুল তাহিরীণ, মাধ্যমিক কর্মকর্তা মাহমুদ হোসেন, প্রকৌশলী মশিউর রহমান, প্রণীসম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।